আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভক্ষণে চান্দিনার ১১নং দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সমাজসেবক, সৌদি প্রবাসী রিয়াদুল হাসান তালুকদার।
ঈদকে কেন্দ্র করে প্রকাশিত বার্তায় তিনি এলাকার সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
রিয়াদুল হাসান বলেন,পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাদের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি স্বচ্ছ, উন্নয়নমুখী ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলবো। শিক্ষা, অবকাঠামো, কৃষি ও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি ঈদের বার্তায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেন, “ভেদাভেদ ভুলে একসাথে চলাই হবে আমাদের ইউনিয়নের উন্নয়নের মূল চাবিকাঠি।”
ঈদকে সামনে রেখে এই বার্তা প্রকাশের মাধ্যমে রিয়াদুল হাসান তালুকদার ইউনিয়নবাসীর কাছে একসাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন।
এদিকে দেশ ও প্রবাসে অবস্থানরত অনেক শুভাকাঙ্খীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে সমর্থনে মতামত প্রকাশ করছেন।