
মুহাম্মদ মোশাররফ হোসাইন,নিজস্ব প্রতিনিধি।।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,মন্জুর আহ্সান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা,সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা, রেকর্ড রুম শাখা)রুম্পা ঘোষ।
সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে নয়টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপনও সফল হয়।