মুহাম্মদ মোশাররফ হোসাইন:
মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফেনী শহরের প্রাণকেন্দ্রে নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে আল হিদায়া ফাউন্ডেশন। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আল-কেমি হাসপাতাল সংলগ্ন এলাকায় ৫ মার্চ (বৃহস্পতিবার) বিকালে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।
নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী। উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টদের সম্মানার্থে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে সংস্থাটি।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের এক মিলনমেলা বসে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এবং খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
এছাড়া শহরের বিভিন্ন ইসলামী শিক্ষাকেন্দ্র ও মসজিদের শীর্ষস্থানীয় আলেমগণ এই আয়োজনে অংশ নেন। তাদের মধ্যে সিলোনিয়া জামেয়া মাদানিয়ার নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্লাজ কাসেমি, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম, মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি তৈয়ব সুলতানী এবং ফেনী জামেয়া ইসলামীয়ার মুহতামিম মাওলানা মুমিনুল হক জাদিদ উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল হাই, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আলাউদ্দিন নূরী, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ ও ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজি সিকান্দার।