নড়াইলে ভোক্তা অধিকারের হানায়-৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলে ভোক্তা অধিকারের হানা-৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আদায়।

(০৫ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের সময় নড়াইল রূপগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান চালিয়েছে
৩টি প্রতিষ্ঠানকে মোট ১২,০০০ টাকা জরিমানা করেন জেলা সহকারী পরিচালক শামীম হাসান।

এ সময় রূপগঞ্জ বাজারের সুশান্ত ফল ভান্ডারে তরমুজের মূল্য তালিকা না থাকায় (৩৮ ধারা)-২,০০০ টাকা,নিউ দাদাভাই মিষ্টান্ন ভান্ডারে জিলাপিতে নিষিদ্ধ কেমিক্যাল মেশানোর দায়ে (৪২ ধারা)-৫,০০০ টাকা ও কুন্ডু সুইটস একই অপরাধে (কেমিক্যাল ব্যবহার)-৫,০০০ টাকা জরিমানা করা হয়। ​মিষ্টি বা জিলাপিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানো জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।

প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে নড়াইলের সচেতন মহল সাধুবাদ জানাই! জেলা স্যানিটারি কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধিদের উপস্থিতিতে এবং জনস্বার্থে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ