ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ঠাকুরগাঁও জেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহিল বাকী।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহিল বাকীর নিকট শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই অর্জনে কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী বলেন, এই অর্জন আমার একার নয়, এটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ