জুয়েল হাওলাদার,শরনখোলা(বাগেরহাট)
পবিত্র মাহে রমজান উপলক্ষে শরণখোলার বিভিন্ন মাদ্রাসার কুরআনের পাখিদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেছেন উপজেলা যুবদল নেতা জিয়াউল হাসান।
বুধবার বিকেলে(পশ্চিম খাদা) আব্দুল্লাহ ইবনে আব্বাস এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন। প্রথম পর্যায়ে মোট ৭০ জেল কুরআন তুলে দেন কুরআনের পাখিদের মাঝে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন খান ফুলমিয়া, অত্র ওয়ার্ডের সহ-সভাপতি সহ বিভিন্ন মাদ্রাসার হুজুর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জিয়াউল হাসান বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবেন।
উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।