নিজস্ব সংবাদদাতা:
ফেনী মডেল থানার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার (৩ মার্চ) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন ও মজুত রাখার অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে ওই দুই ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচারকার্য সম্পন্ন করে আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে জাহাঙ্গীর আলম সুজন (৩০) ফেনী মডেল থানার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বিজয় সিংহ এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে। তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, সোনাগাজী থানার চর মজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ ভূঞা প্রকাশ ফারুককে (৫৫) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।