ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান এবং জুনায়েদ পুল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিঃ-এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. ছালেহ আহমেদের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।

এছাড়াও থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিশ্বের সকল মুসলমানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রসঙ্গত, নলকুড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮টি স্থানে পৃথক দিন ও স্থানে ধারাবাহিকভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রেখেছেন আয়োজক আলহাজ্ব মো. ছালেহ আহমেদ।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ