রামপাল সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

সোহেল রানা বাবু , বাগেরহাট

 

বাগেরহাট জেলার রামপাল উপজেলার সদর ইউনিয়নে নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২মার্চ) সকাল রামপাল সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের হলরু‌মে সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের এই তৃতীয় ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়। সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সে‌ক্রেটারী কাজী ফারজানা মু‌ন্নির সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত সভায় অ‌তি‌থি ছি‌লেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি বি‌শিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক এম এ সবুর রানা, সাংবা‌দিক মে‌হে‌দি হাসান, ইউ‌পি প্রশাস‌নিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য ‌মো: জিয়াউর রহমান, ম‌নো‌জিত কুমার মুখার্জী উজ্জ্বল মজুমদার, রো‌জিনা বেগম ও দিপ্তী রানী হালদার।

পা‌রিবা‌রিক নির্যাত‌ন, নারী নির্যাতন, নারী পুরু‌ষের মা‌ঝে বিরাজমান শ্রম বিভাজন, প‌রিবা‌রে ও সমা‌জে মে‌য়ে শিশু‌দের প্র‌তি বি‌ভিন্ন বৈষম্য ও নির্যাতন, এবং সামা‌জীকিকরণ প্র‌ক্রিয়া বিষ‌য়ে ও‌রি‌য়ে‌ন্টেশন প্রদান ক‌রেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।

সভায় আন্তর্জা‌তিক নারী দিবস এবং আন্তর্জা‌তিক বর্ন বৈষম্য দিবস উপ‌জেলা পর্যা‌য়ে উপ‌জেলা প্রশাস‌নের সা‌থে সমন্বয় সা‌পে‌ক্ষে বড় প‌রিসরে পাল‌নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সামা‌জিক নিরাপত্তা কর্মসসূচীর ১২৫ রক‌মের সেবা সম্প‌র্কে পর্যায়ক্র‌মে জান‌বেন এবং মানুষ‌কে জানা‌নোর বিষ‌য়ে নাগ‌রিক নেতারা দা‌য়িত্ব পালন কর‌বেন ব‌লে আ‌লোচনা করা হয়।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ