বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ‎ছাত্রদল নেতা নিহত

সোহেল রানা বাবু , বাগেরহাট

 

বাগেরহাটের শরনখোলা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।
‎ রবিবার (১লা মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
‎নিহত আরিফুল ইসলাম (৩২) শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি।
‎এই হত্যাকান্ডের পর শরণখোলা উপজেলা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় ৩ জনকে আটক করেছে।
‎ শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম ছাত্রদল নেতা আরিফুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে নিহত ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার করেছে। আজ সোমবার সকালে নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে।
‎রাতেই পরিবারের পক্ষ থেকে এজাহার দাখিল করলে এজাহারনামীয় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীকে আটকের তৎপরতা অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ##



এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ