শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নিজ এলাকা কুলিয়ারচরে প্রথম সফরে এসে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন।
২৮ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী সফরকালে তিনি প্রথমে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে গিয়ে ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ চলাকালে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ’র কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া ২০১৪ সালে অবরোধ চলাকালে পুলিশের টিয়ারশেলের আঘাতে নিহত রামদী ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ হাসান আলীর কবর জিয়ারত করেন। একই সফরে সদ্য প্রয়াত কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাতের কবর জিয়ারত করেন তিনি।
পরে উপজেলা পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহন করে তিনি বলেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। যদি কেউ করে, তাদের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দেব না। কুলিয়ারচরের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, শহরকে আধুনিকায়ন করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত তিনি কুলিয়ারচর পৌর শহরের নিজ গ্রাম বেতিয়ারকান্দি ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
সন্ধ্যায় তিনি জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। এসময়
তিনি বলেন, কুলিয়ারচরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) ফাইজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ কাজী আরীফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা মো. মশিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি নাছির উদ্দীন রহমানি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক সোনালী ধারা প্রতিনিধি মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. এম. হাবিল (হাবিল বাঙালি), সাধারণ সম্পাদক মো. হারিছ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দীন ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. দ্বীন ইসলাম, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হারুন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলি হায়দার, মো. আলী সোহেল, ফারজানা শাহীন সুলতানা, মৌসুমী আক্তার, আহমেদ সিফাত, মোছা. নিলুফা আক্তার নীলা, মো. সবুজ মিয়া, মো. আজিজুল ইসলাম, সজিব আহমেদ ও কামাল আহমেদ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ, তন্ময় মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষনীয়।