
মো: রফিকুল ইসলাম,নড়াইল
নড়াইলে গোয়েন্দা পুলিশ ডিবি’র চিরুনি অভিযানে ২টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সক্রিয় সদস্য আটক। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ব্যানার্জি বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেল,
কালিয়া থানার জয়পুর গ্রামের সাজ্জাদ শিকদারের বাড়িতে নিয়ে অবস্থান করে চোরচক্র।
এ সময় বিষয়টি পুলিশ সুপার কে জানালে পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এস আই টিটো আলী,এসআই অমিত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা পুলিশের একটি টিম কালিয়া থানার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের মোঃ জাবের শিকদারের ছেলে সাজ্জাদ শিকদারের বাড়িতে (২৮ ফেব্রুয়ারী) সনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ ডিবি।
এ সময় তাদের জিজ্ঞাসাবাদে ও তাদের তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ একটি টিম একয় দিন দুপুরে নড়াইল পৌরসভার এস এম জোবায়ের হোসেনের বাড়ির সামনে থেকে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এবং চোর চক্রের সদস্য লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের তবিবুর শেখের ছেলে মোঃ সজীব শেখ,ফরিদপুর জেলার নগরকান্দা থানার কান্দি গ্রামের সরোয়ার মাতুব্বরের ছেলে মোঃ আলামিন,
কালিয়া থানার জয়পুর গ্রামের জাবের শিকদারের ছেলে মোঃ সাজ্জাদ শিকদার ও নড়াগাতী থানার খামার গ্রামের হাবিবুর মোল্যার ছেলে মোঃ সাইফুল ইসলাম কে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে গোয়েন্দা পুলিশ ডিবি।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন,
আমরা মোটরসাইকেল চুরি হওয়া অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুটি চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের সক্রিয় ৪ সদস্য কে সাক্ষীগণের সামনে আটক করতে সক্ষম হই বলেও জানান তিনি।