শরণখোলায় সাংবাদিকদের অনুসন্ধানী দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

জুয়েল হাওলাদার, শরণখোলা (বাগেরহাট)

 

বাগেরহাটের শরণখোলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকি, সামুদ্রিক আবাসস্থল সংরক্ষণ, সংশ্লিষ্ট সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ফিশনেট (FISHNET) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান।
কর্মশালায় প্রকল্পের মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন ফিশনেট প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। প্রকল্পের মিল অফিসার মাসুদুল ইসলাম উপকূলীয় মৎস্যজীবী জনগোষ্ঠীর বিভিন্ন দুর্বলতা ও ঝুঁকির বিষয় তুলে ধরেন।

অনুসন্ধানী ও ইস্যুভিত্তিক প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপকূল সাংবাদিক মো. রফিকুল ইসলাম মন্টু।

তিনি প্রশিক্ষণে জেলে, বাওয়ালি ও উপকূলের বিভিন্ন পেশাজীবীকে নিয়ে কীভাবে কার্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করা যায় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন।
জানা যায়, ফিশনেট প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ছয়টি জেলায় প্রায় ১০ হাজার মৎস্যজীবীকে নিয়ে কাজ করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ