শরণখোলায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জুয়েল হাওলাদার, শরণখোলা, বাগেরহাটঃ

 

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন এর তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ গোলাম সরওয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।.

এ সময় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ মোস্তফা আমিন, ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ নাসরুল্লাহ, উপজেলা নায়েবে আমীর ড. ফজলুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সভাপতি ছরোয়ার হোসেন বাদল, ইউনিয়ন তদরককারী মাওলানা আব্দুল জলীল আনওয়ারীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, রমজান মাস নিঃসন্দেহে বছরের অন্যান্য মাস অপেক্ষা হাজারগুনে উত্তম। রোজাদার ব্যক্তি কখনোই কোনো মানুষের সাথে প্রতারণা করতে পারে না। ঠিক তেমনি প্রকৃত মুসলমান রোজাদার কখনোই চাঁদাবাজীর মতো ঘৃণ্য কাজ করতে পারে না। আগামীর শরণখোলা হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত. ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ