মাদক-সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন”- এমপি হেলাল

রাসেল আহমেদ,খুলনা:খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। মব সন্ত্রাস, জমি দখল, চাঁদাবাজি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের মানুষ যাতে সুখী, সমৃদ্ধ ও নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার সব ধরনের কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হেলাল বলেন, নির্বাচন পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অশুভ পায়তারা চালাচ্ছে। তাদের এ ধরনের অপতৎপরতা নবগঠিত বিএনপি সরকার কঠোর হাতে দমন করবে।

মাদকের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, খুলনা-৪ আসন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। এ ধরনের অপরাধে যারা জড়িত থাকবে কিংবা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কাজকে সুষ্ঠু, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ জন্য সকল কর্মকর্তাকে দল-মতের ঊর্ধ্বে থেকে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দেশের ভঙ্গুর অবকাঠামোগত উন্নয়নে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দস, নির্বাচন কর্মকর্তা আঃ সাত্তার, শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী বিদ্যুৎ এজিএম এম হালিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহম্মেদ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিলুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ, ইলিয়াছুর রহমান, আজিজুল ইসলাম নন্দু, সাংবাদিক তরিকুল ইসলাম ডালিম, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক জিএম আসাদ, মুস্তাফিজুর রহমান, ফ.ম. আয়ূব আলী, ইউসা মোল্যা, বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ প্রমুখ।
এর আগে তিনি রূপসা উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি খুলনা জেলা প্রশাসনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।
এছাড়া বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান বিশ্বাস, আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, হুমায়ূন কবীর, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, যুব মহিলা দল নেত্রী শারমিন আক্তার আখি, খন্দকার শরিফুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, জিএম আসাদুজ্জামান, আসাদুজ্জামান বিপ্লব, মাসুম বিল্লাহ, মুন্না সরদার, খান আলিম হাসান, মাসুদ খান, সাইফুল ইসলাম পাইক, ফিরোজ মাহমুদ, জাহিদুল ইসলাম রবি, আরিফ মোল্যা, মিশকাত মোল্যা, মোকাররম হোসেন, শাহ জামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, সরদার শিহাবুল ইসলাম, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, খায়রুল আলম খোকন, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, বিউটি পারভিন, মাঈনুল হাসান, ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, ফরহাদ হোসেন, জাহিদ হোসেন, আকতার শেখ, শাহাজাদা আলমগীর, ফারুক আহম্মেদ, সফর কাজী, ইব্রাহিম শেখ, গোলাম রসুল, জাহিদুর রহমান, মুস্তাহিন শেখ প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ