মো: রফিকুল ইসলাম,নড়াইল
নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বাবা-ছেলেসহ চারজন হত্যাকাণ্ডের ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষের মামলা।
গত (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে খলিল শেখ (৭০),তার ছেলে তাহাজ্জত শেখ (৪১),প্রতিবেশী ফেরদাউস হোসেন (৪০) এবং অপরপক্ষের ওসিবুর ফকির (৩৬) কে কুপিয়ে হত্যা করেন,প্রতিপক্ষরা। এ ঘটনায় একপক্ষ অন্যপক্ষকে দায়ী করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজনের সাথে খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সঙ্ঘাত চলে আসছিল।
এর জের ধরে গত (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সাহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে খলিল শেখ,তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশী ফেরদাউস হোসেনকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন,ভুক্তভোগী পরিবার।
তবে খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন অভিযোগ করে বলেন,ওই রাতে আমরা বাড়িতে উঠতে যাওয়ার পথে খলিল শেখের বাড়ির সামনে পৌছালে খলিল শেখের লোকজন আমাদের উপরে হামলা করে এবং ওসিবুর ফকিরকে কুপিয়ে হত্যা কোরে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।