এস কে আলীম,কপিলমুনি খুলনা।
কপিলমুনি সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা বুধবার দুপুর ১১ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম আজাদ হোসেন। সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় আয় ব্যয়ের হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ জগদীশ দে।
সভার আলোচ্য সূচী নিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি জি এম এমদাদ,সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম,দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, নির্বাহী সদস্য অসীম রায় প্রমুখ।
সর্বসম্মতিক্রমে ২৬ রমজান সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।