ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার স্থাপন শুরু, উদ্বাধন এলজিআরডি মন্ত্রীর বাড়ি থেকে

ঠাকুরগাঁও সংবাদদাতা

 

ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও শহরের পৈত্রিক বাসভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে তার বাসভবনেই আধুনিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় দ্রুতগতিতে এসব মিটার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে গ্রাহকরা নিজেদের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন, অপচয় কমবে এবং বিল সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে। পর্যায়ক্রমে পুরো জেলায় এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ