মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
(২৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২ টার দিকে কালনা- যশোর মহাসড়কের মালিবাগ মোড়ে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের যশোর-কালনা মহাসড়কের রাস্তার পাশে একটি ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসময় স্থানীয় লোকজন ব্যাগটি খুলে দেখতে পান,ব্যাগের মধ্যে একটি নবজাতকের লাশ। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন,রাস্তায় পাশে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।