তেরখাদায় নবনির্বাচিত এমপি হেলালকে স্বাগত জানাতে প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি,পরিবেশ ও উন্নয়নে একত্রিত উদ্যোগ

রাসেল আহমেদ,খুলনা:

 

খুলনার তেরখাদা উপজেলায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। এ আয়োজন শুধু স্বাগত প্রদান নয়, বরং উপজেলা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে একটি সমন্বিত বার্তা হিসেবে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বৃক্ষরোপণ একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিকল্পিত সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা তেরখাদাকে একটি বাসযোগ্য ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে পারব।”
উপজেলা প্রশাসনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অশীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কার মৃধা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ এবং সহকারি প্রোগ্রামার লিডাম পাল বালা, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
কর্মসূচিতে কর্মকর্তারা একযোগে বৃক্ষরোপণে অংশ নেন এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উল্লেখ করেন যে, পরিকল্পিত সবুজায়ন কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণের জন্য নয়, এটি টেকসই উন্নয়ন এবং জনসম্পৃক্ত উদ্যোগকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বৃক্ষরোপণ কার্যক্রমের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপজেলার সকল দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উন্নয়ন ভাবনার একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তেরখাদার এই উদ্যোগের মাধ্যমে স্পষ্টভাবে দেখানো গেছে যে, পরিকল্পিত সবুজায়ন, জনসম্পৃক্ত উন্নয়ন এবং প্রশাসনের নেতৃত্ব একসাথে থাকলে স্থায়ী উন্নয়ন সম্ভব।
এছাড়াও “নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য যে সকল সরঞ্জাম অপর্যাপ্ত, তা ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ