
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে হামলায় বাবা-ছেলেসহ ৪জন নিহত হওয়ার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন পক্ষ মামলা করেনি।
আটককৃতরা হলেন,মো. তুফান মোল্যা (৩০),লাজুক ওরফে সূর্য সিকদার (৩২), সবুর মোল্যা (৩৬),জসিম মোল্যা (৩০),হালিম ফকির (৬০),রনি সিকদার (৩৩।
উল্লেখ্য,গত (২৩ ফেব্রুয়ারী) সোমবার ভোররাতে নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের সমর্থক’রা খলিল গ্রুপের সমর্থকদের বাড়িতে হামলার করে বলে অভিযোগ করেন,ভুক্তভোগী নিহতের পরিবার।
হামলার ঘটনায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪ জন নিহত হন,এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে নিহত হন খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও একই গ্রুপের ফেরদৌস শেখ। সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের উসমান শেখের ছেলে ওসিকুর মিয়াকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত-ঘোষনা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন,বড়কুলা গ্রামে নিহতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং এলাকার পরিবেশ এখন স্বাভাবিক আছে।