
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।।
ফেনীর ছাগলনাইয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এসময় এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ফেনী ৪ বিজিবির তথ্যের ভিত্তিতে উপজেলার ভারত সীমান্তে যশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা ভ্রাম্যমান আদালতে জরিমানার সত্যতা স্বীকার করে বলেন ভারতীয় সীমান্তে বিজিবির তথ্যের ভিত্তিতে একটি মাটি কাটার এস্কেভেটর জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, কিছু অসাধু ব্যক্তির ভারতীয় সীমান্তে মাটি কাটার বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হলে পরে তাদের জরিমানা করা হয়।