রুকন উদ্দিন:কেন্দুয়া,নেত্রকোণা।।
'সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা ও
র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে র্যালি অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবসে উপস্থিত ছিলেন- জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রহিছ উদ্দিন, সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, কাঞ্চন মিয়া, কানিজ সুলতানা মিতু, সদস্য সাংবাদিক মো. রুকন উদ্দিন, শিক্ষক অনুকুল সরকার, জেলা যুব অধিকার ফোরামের সদস্য মাহমুদ হাসান প্রান্ত, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী আরিফুজ্জামান আরিফ, তারুণ্যের কন্ঠস্বরের সমন্বয়ক সুরাইয়া খানম সুমি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।