সোহেল রানা বাবু, বাগেরহাট
সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন।
২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম এ দ্বীন ও বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মাবুদ, জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ ইউনুছ আলী, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, এনসিপি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এম মোর্শেদ সোহেল,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন,বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী,রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সহ-সভাপতি মোস্তাহিদুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, সরুই মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেম এ দ্বীন মাওলানা মোঃ আশিকউল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহ আলম ফরাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বাগেরহাটের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠান প্রধানগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন, বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।।