
এম.পলাশ শরীফ, চিফ রিপোর্টার:
আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর প্রত্যেকে নিজ নিজ পারিপাস্কিক পরিবেশ যেনো সুন্দর রাখি, পরিচ্ছন্ন রাখি এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ঝাড়ু দিয়ে সড়ক পরিস্কার করলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
রবিবার সকাল ৯টায় বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। শপথ বাক্য পাঠ মধ্যে দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্ধোধন করেন এ অভিযান বিডি ক্লিন সদস্যরা সহ দলীয় নেতাকর্মী বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীম এ সয়ম পৌর শহরের এসএম কলেজ রোড, লঞ্চঘাট সড়ক, কাপুড়িয়া পট্টি, পৌরপার্ক, হাসপাাতাল সড়কে ৫ ঘন্ট ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংসদ সদস্য পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খোজ খবর খাবারের মান, হাসপাতালের চিকিৎসক সংকট, এক্সরে মেশিন, আল্ট্রাসনো, প্যাথলজী সহ দীর্ঘদিনের বিদ্যমান নানাবিধ সমস্যার বিষয়ে কর্মকর্তার সাথে আলোচনা করেন এবং দ্রæত সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।
সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, আমরা প্রত্যাকে যেনো নিজ পারিপাস্কিক পরিবেশ সুন্দর রাখি। এ পরিচ্ছন্নতা অভিযান কমূসূচি মাসব্যাপী অব্যাাহত থাকবে। #