নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।(২২ ফেব্রয়ারি) রোববার দুপুরে কালিয়া উপজেলা সদরের নিজ বাসভবন চত্ত্বরে এলাকাবাসী তাকে সংবর্ধনা জানানো হয়।

বিশ্বাস জাহাঙ্গীর আলম উপস্থিত এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন,আমিও আপনাদের সুখ-দুঃখের সাথী হবো।কেউ সন্ত্রাসী,চাঁদাবাজি কর্মকান্ড করলে,ভূমিদখল ও কোন প্রকার দূর্ণীতি করলে তাকে ছাড় দেয়া হবে না।

কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু,সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু,উপজেলা ছাত্রদলের আহবায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু প্রমূখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ