মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন,নড়াইল-২ আসনের নবনির্বাচীত সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।
(২২ ফেব্রুয়ারী) রোববার সকাল ১০ ঘটিকার সময় হাসপাতাল চত্তরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ নিজ হাতে পরিষ্কার করে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় হাসপাতালের তত্তাবধায়ক ডা: আব্দুল গফফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সুজল কুমার বকসী,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ,সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন,জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু,জামায়াত নেতা ড. আব্দুস সোবহান,নড়াইল পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন ও হাসপতালের কর্মকর্তা-কর্মচারী'রা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,মাসব্যাপী ক্লীন নড়াইল কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি হাসপাতালে ময়লা-
আবর্জনার স্তুপ পরিষ্কার অভিযান শুরু করা হলো।
সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এখানে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০শয্যা চালুকরণসহ ডাক্তার,টেকনিশিয়ান, নার্স ও জনবল সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।পরে তিনি হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।