একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত এমপি ড. রফিকুল ইসলাম হিলালী

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

 

নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।

উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরপরই পুলিশ প্রশাসন, সরকারি আধাসরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন দপ্তর, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিএনপি ও তার সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কর্মসূচির মধ্যে ছিল, একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া পাঠ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, র‍্যালী ও আলোচনা সভা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি। প্রতিটি কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ