ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী(কুড়িগ্রাম)

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে (১২টা ১মিনিটে) ফুলবাড়ী কাচারীমাঠ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ অর্পণ করেন ইউএনও দিলারা আকতার ও অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শনিবার সকাল ১১ টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও দিলারা আকতারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মালেক, উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভার) মোঃ ইয়াছিন আলী, একাডেমিক সুপাভাইজার আব্দুস ছালাম, এসআই শাহআলম প্রমুখ।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ