বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত


সোহেল রানা বাবু, বাগেরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের তিনটি আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত বিজয়ী তিন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট পৌরসভা শাখা।

২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাগেরহাট পৌরসভা আমীর মাওলানা শামীম আহসান এর সভাপতিত্বে বাগেরহাট আলীয়া(কামিল) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

‎ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ ও বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা রেজাউল করিম।
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোঃ ইউনুছ আলী,জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ।
‎সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভা জামায়াতের বিভিন্ন ইউনিটের সদস্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ