
মোঃ রফিকুল ইসলাম,, নড়াইল
।
নড়াইল পৌরসভা এলাকার বসতবাড়ি থেকে নেওয়া ময়লার স্ত’প (২০ ফেব্রুয়ারি) শুক্রবার পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন,নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
শুক্রবার সকাল ৮টায় নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ময়লার স্ত’প দুর্গন্ধমুক্ত ও পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
পরে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন। এ সময় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,ক্লিন নড়াইল কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এ চেষ্টা আমার অব্যাহত থাকবে।
যে কোনো ধরনের জনকল্যাণকর কাজে জনগণের সঙ্গে প্রয়োজনে আমি নিজেই অংশগ্রহণ করবো বলে জানান। পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু,জামিরুল হক টুটুল,নড়াইল পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা সভাপতি মো. আকিদুল ইসলাম,সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।