কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রম উদ্যোগ: পৌর এলাকার ৭০ মসজিদে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার মসজিদসমূহের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

পৌর প্রশাসক হিসেবে তার উদ্যোগে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের ৭০টি মসজিদের ইমামদের হাতে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের হাতে হারপিক ১টি, মশার কয়েল ২টি, ফিক্সল ১টি, শলার ঝাড়ু ১টি, ফুলের ঝাড়ু ১টি, মিনি সাবান ৩টি, টয়লেট টিস্যু ৩টি, আতর ১টি এবং পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত শ্রমিক খরচ বাবদ নগদ ৪০০ টাকা ও এসব সরঞ্জাম তুলে দেয়া হয়।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও ইউএনও মো. ইয়াসিন খন্দকার বলেন, রমজান মাসে মুসল্লিদের অধিক উপস্থিতি বিবেচনায় নিয়ে মসজিদগুলোকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আমরা চাই, সবাই যেন স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করতে পারেন।

আশা করি পৌরসভার পক্ষ থেকে এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলের দায়িত্বরত কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী, ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলের দায়িত্বরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১ ও ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান তুহিন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, মো. নাঈমুজ্জামান নাঈম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মিনহাজুল ইসলামসহ পৌরসভার স্টাফগণ এবং পৌরসভার বিভিন্ন মসজিদের ইমামগণ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ