
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন ও অবহেলিত জনপদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮ জন নবীন চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন,তিনারা সকলেই ৪৮তম বিসিএস(স্বাস্থ্য ক্যাডার)।
১৯ ফেব্রুয়ারী বৃহঃবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকাথা হলরুমে আয়োজিত নবীন ডাক্তারদের যোগদান অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মুন্জুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন,দীর্ঘদিনের চিকিৎসক সংকটের পর অবশেষে স্বস্তি মিলেছে। এতে স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে,তাঁদের যোগদানের মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবায় গতি আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নবীন চিকিৎসকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার জন্য আহবান করেন তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক বলেন,এখন রোগীদের চিকিৎসা সেবা আরও সহজ ও দ্রুত দিতে পারবে। বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি শিশু ও মাতৃসেবা, ডেন্টালসেবাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, “আমরা চাই সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাক, সে লক্ষ্যেই সবাইকে নিয়ে কাজ করছি।”দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। নতুন চিকিৎসকদের আগমনে সেই চাপ অনেকটাই কমবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেব তিনি।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং স্থানীয় জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন জানান, নতুন যোগদানকৃত ৯ ডাক্তাররা হলেন, ডাঃ ফয়সাল ইবনে ফিরোজ(মেডিসিন কনসাল্টেন্ট), ডাঃ মোঃ মিজানুর রহমান (ডেন্টাল সার্জন),ডাঃ মোঃ তকী তাজওয়ার মুঈদ(সহকারী সার্জন),ডাঃ ইসমত জেরিন রহমান(সহকারী সার্জন),ডাঃ নুসরাত জাহান(সহকারী সার্জন),ডাঃ মোঃ রাহাত হায়দার(সহকারী সার্জন),ডাঃ আনিকা ওশিন সুবাহ(সহকারী সার্জন),ডাঃ মোঃ আবু নাওয়াজ আল নাহিদ(সহকারী সার্জন),ডাঃ সজিবুর রহমান(সহকারী সার্জন)।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, এখন উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় সেবা পাওয়া গেলে সময় ও খরচ দুটোই কমবে। ফলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।