অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় মণিরামপুরে বিএনপির স্বাগত মিছিল

মণিরামপুর (যশোর) সংবাদদাতা।।

 

যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় তাকে স্বাগত জানিয়ে গতকাল বুধবার বিকেলে মণিরামপুর পৌরশহরে বিএনপির শত শত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে আবারও দলিয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, বিএনপিনেতা খায়রুল ইসলাম, আব্দুল হাই, নাজমুল হক লিটন, একে আজাদ, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, আতিয়ার রহমান, দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না, বিএনপিনেতা রবিউল ইসলাম, কামরুজ্জামান, মোনায়েম মোড়ল প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ