
সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটে ওসমান গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত অভিযোগে নিহতের ভাই মোঃ এনামুল কবির সরদার বলেন, আমার ছোট
ভাই ওসমান গনী সরদার ঢাকাতে গার্মেন্টস এ চাকুরী করতেন।
গত ১২ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে আসেন। এজাহারে উল্লেখিত আসামিদের সঙ্গে পূর্ব বিরোধ লইয়া উভয় পক্ষের মধ্যে মামলা-মকোদ্দমা ছিল।মোকদ্দমার নং জি.আর ১১/২৩ এবং বাগেরহাট এবং সি.আর ১৫৯/২৩ আদালতে বিচারাধীন।
উক্ত গোষ্টিগত বিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে
সংসদীয় আসন ২(বাগেরহাট সদর ও কচুয়া)এর স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম সাহেবের (ঘোড়া প্রতীকে)
নির্বাচনে কাজ করায় আসামীগণ আমাদের প্রতি ক্ষুদ্ধ হয়। এর ফলে ঘটনার দিন ইং ১৩ ফেব্রুয়ারী বিকালে আমার ভাই মোকদ্দমার ভিকটিমকে ঘটনা স্থল সরোয়ার সরদারের বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে খুন করার উদ্দ্যেশ্য সম্মিলিত ভাবে আক্রমন করে।
এ ঘটনায় তিনি তার ভাইয়ের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় নিহত ওসমান গনী সরদারের ভাই মোঃ এনামুল কবীর সরদার, চাচা মুনসুর আলী সরদার, আঃ আসলাম সরদারসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।।