ভোটে জিতেই বাবার সেই মন্ত্রীত্ব পেলেন ফারজানা শারমিন পুতুল

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদতা

 

নাটোর-১ আসনের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের আসনের অসমাপ্ত কাজগুলো সমাপ্তের জন্য হাল ধরতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচিত হয় এবং আজ মন্ত্রিসভার শপথ গ্রহণের আহ্বান পাওয়ার পর গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

তাঁকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রকাশিত তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ ফারজানা শারমিন পুতুলের পিতা প্রয়াত ফজলুর রহমান পটল ১৯৯৩ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেন পুতুল। ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন।
পুতুল নাটোরের সাবেক প্রভাবশালী নেতা ও বিএনপির প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা। তাঁর বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন। দীর্ঘ দেড় যুগ পর বাবার হারানো আসন পুনরুদ্ধারের মধ্য দিয়ে সেই রাজনৈতিক ধারাবাহিকতাই আবারও ফিরিয়ে আনেন তিনি।
মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এবং নারী, শিশু ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আশা, জাতীয় পর্যায়ের এই দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করবেন।

এছাড়াও তার মন্ত্রীত্বের এই খবর এলাকায় ছড়িয়েছে পড়লে স্থানীয় নেতাকর্মীর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ