
জুয়েল হৃদয়, শরণখোলা
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুজনের উদ্যোগে মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে বিভিন্ন মসজিদে ড্রাম ও জগ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আছর নামাজের পর রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন খান ফুলমেয়া।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদ তালুকদার , শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বায়জিদ হোসাইন, বিএনপি নেতা নাসির হাওলাদার সহ-অসংখ্য নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আসাদুল হাওলাদার এবং সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া সুজন।
বক্তারা বলেন, রমজানে ইফতার ও নামাজে আগত মুসল্লিদের কষ্ট লাঘবে এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক ও ধর্মীয় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কদমতলা ওয়ার্ডের ১৩টি মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে ড্রাম ও জগ তুলে দেন।