শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আলীমের মতবিনিময়

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।।

 

শরণখোলা প্রেসক্লাব-এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাগেরহাট–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি বলেছেন, দল–মত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে মোরেলগঞ্জ ও শরণখোলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা এলাকার বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার বিষয়গুলো তুলে ধরেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।
প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি নজরুল ইসলাম আকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাবেরা ঝর্ণা, সাংবাদিক হিমেলসহ অন্যরা। সভায় প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, মাওলানা ওবায়দুল ইসলাম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছরোয়ার হোসেন বাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, আমি কোনো একটি দলের এমপি হয়ে থাকতে চাই না,আমি সবার প্রতিনিধি। জনগণকে সঙ্গে নিয়েই এ জনপদের উন্নয়ন এগিয়ে নিতে চাই।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ