
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিল থেকে শরিফুল ইসলাম আনুমানিক (৫৫) বছর বয়াসের এক বৃদ্ধা ব্যক্তির মরদেহ উদ্ধার করে নড়াইল সদর থানা পুলিশ।
নিহত শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত-ইন্তাজ আলী তরফদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে লাশটি রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পরে বিষয়টি থানায় অবহিত করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে সুরতাহাল শেষে লাশ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মৃত-ব্যেক্তির সরিলের পাঞ্জাবির পকেটে থেকে পরিচয়পত্র পাওয়া গেলে,তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরুজ্জামান বলেন,মরদেহের শরীলে কোন আঘাতের চিহ্ন পাইনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো সে কি ভাবে মারা গেল।