
সোহেল রানা বাবু , বাগেরহাট
নির্বাচনের মাত্র দুইদিন আগে বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনের হরিণ প্রতীতের স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন নিরাপত্তার অভাব এবং লেবেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। এসময় তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন আরো বলেন, গত রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদেশ থেকে মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এবিষয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়। এই অবস্থায় আমি মনে করি নির্বাচনে অংশ গ্রহন করলে আমি ও আমার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ হতে পারি। একই সাথে এই আসনে লেভেলপ্লেইং ফিল্ড নেই। তাই অমি নির্বাচন থেকে সরে দাড়ালাম।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী খাইরুজ্জামান শিপন দলীয় সিদ্ধান্ত উপক্ষা করে নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ২১ জানুয়ারি তাকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।