
সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন পুরাতন শীত কাপড় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান ভস্মীভূত ও কমপ্লেক্সে থাকা একটি ডায়াগনস্টিক সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে মার্কেট বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস বাগেরহাটের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ পিএফএম জানান রাত আনুমানিক তিনটার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে । এসময়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ এসময়ে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কয়েক ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে বলেন এই কর্মকর্তা।