কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন স্বাধীনতার পক্ষের শক্তি বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বেড়ান তারা।

গণসংযোগে অংশগ্রহণ করেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. মোজাম্মেল হক, আহবায়ক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জসিম উদ্দিন ওরুফে জজ মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক প্রমূখ।

এসময় তারা লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এসেছি আলম ভাইয়ের জন্য ভোট চাইতে। আলম ভাই ভালো ও যোগ্য ব্যক্তি। আলম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে আমরা একজন ভালো এমপি পাবো, ভালো মন্ত্রী পাবো। আমরা আলম ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীকে একটা ভোট চাই। আপনারা আলম ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ