
মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ
-তিন দিন ব্যাপী চুনারুঘাট উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সহহাকরী শিক্ষক কাওছার আহমদের মুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাউছার শোকরানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কবির মিয়া মেম্বার, চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুষেন চন্দ্র ভট্টাচার্য, নূর মোহাম্মদ, রফিকুল ইসলাম, মিহির বাবু প্রখুখ। খেলা ধুলার সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ নাসির উদ্দিন।
৮ ফেব্রুয়ারী রবিবার ছিল তিন দিনের সমাপনি দিন। সকাল থেকেই নৃত্য ও একক অভিনয় চলে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত। প্রতিযোগিতা শেষে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।