মো: রফিকুল ইসলাম,নড়াইল
নড়াইলে নিজ ঘর থেকে জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(৮ ফেব্রুয়ারি) রবিবার বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলা শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে,জাহাঙ্গীর হোসেন সানা পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিনের মতো শুক্রবার ভ্যান চালিয়ে রাতে বাসায় ফেরেন তিনি।
রোববার সকালে তার ঘরের দরজা খোলা দেখে এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান,জাহাঙ্গীর নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে,ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।