চান্দিনার নির্বাচনকালীন নিরাপত্তায় সকল প্রধানদের নিয়ে আর্মি ক্যাম্পে সমন্বয় সভা অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পাদনের লক্ষ্যে গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা, চান্দিনা উপজেলার, আর্মি ক্যাম্পে চান্দিনার সকল প্রধানদের নিয়ে একটি সমন্বয় সভা আয়োজিত হয়েছে।

উক্ত সমন্বয় সভা (সিকিউরিটি কনফারেন্স) বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এর দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, টহল কার্যক্রম জোরদার, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমন্বয় সভায় বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী কর্মকাণ্ড বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। জনগণের জান-মাল ও ভোটাধিকার রক্ষায় সব নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করবে এবং নির্বাচনকালীন সময়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার রাখা হবে।

সভায় আরও জানানো হয়, ভোটাররা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সকল বাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ