বিজেপিসির পক্ষ থেকে নয় নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ

সোহেল রানা বাবু, বাগেরহাট


বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট, গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
‎১ ফেব্রুয়ারী রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে এবং আর্টিকেল ১৯ ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে BJPC-এর সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু, ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা, একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো.হেদায়েৎ হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল রানা বাবু ।

এছাড়াও মোল্লারহাট রামপাল গোপালগঞ্জ ও বিভিন্ন জেলা-উপজেলার শতাধিক সংবাদকর্মীগন এ সময়ে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এমন উদ্যোগ খুব কমই দেখেছেন।

এ সময় কানাডিয়ান দাতা সংস্থা ও আর্টিকেল ১৯কে ধন্যবাদ জানানো হয়।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ