ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী,কুড়িগ্রাম।

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিহান ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছোট ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের ধারনা সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি হয়তো সকলের অজান্তে একাই পুকুর পাড়ে গিয়ে পা পিচলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে সেখানে তার মর্মান্তিক মৃত্যু হয়। সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটির বাবা-মা তার সন্তান বাড়ীতে না থাকায় চাচা ও জ্যাঠার বাড়ীসহ এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে বাড়ীর পিছনে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটির নিথর দেহ পুকুরে ভেসে আছে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রত পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসা হয়।

বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন নিষ্পাপ শিশুটির পুকুরে পানিতে ডুবে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ