
জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য এই এলাকা টা উন্নত না সেই এলাকার উন্নয়নের জন্য। স্কুল কলেজ, রাস্তা ঘাট, হাসপাতাল করার জন্য। এ দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে এজন্য আমরা রাজনীতি করি।
শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পশ্চিম মুন্সিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা শান্তিতে ছিলাম না। আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। শুধুমাত্র ঠাকুরগাঁওয়ে ৭০ টি মামলা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এ ১৫ বছরের কালরাত্রি পার হয়ে একটি সুদিনে এসেছি। এবার দেশে একটা ভালো নির্বাচন হবে যেখানে সবাই ভোট দিতে পারবে। ভোট দিয়ে ভালো একটি দলকে নির্বাচিত করতে পারবে।
মহাসচিব বলেন, গত ১৫ বছরে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হয়েছিল তাই গোটা দলের দায়িত্ব আমার ঘারে এসেছিল। আমরা এ দলকে ঠিক রাখার জন্য আপনাদের কাছে কম আসতে পেরেছি এজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।