সালেহ সভাপতি, খোকন সম্পাদক: মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

মো. তাজুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট)

 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট ২০২৬-২০২৭ মেয়াদে বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক খোলা কাগজ মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ আবু সালেহ সভাপতি ও দৈনিক দিনকাল মোরেলগঞ্জ প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির রাসেল আল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. তাজুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) ২০২৬ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক চ্যানেল এস বাগেরহাট জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিকের সভাপতিত্বে এক সভায় ১৭ সদস্য বিশিষ্ট ২০২৬ সালের এ কমিটি ঘোষণা করা হয়।

২০২৬ -২০২৭ সালের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। #

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ