নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয়ে একাত্তরে সিদ্দিক আল-মামুন

নিজস্ব সংবাদদাতা:

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির (Ekattor TV) স্টাফ রিপোর্টার পদে নিয়োগ পেয়েছেন গণমাধ্যমকর্মী সিদ্দিক আল-মামুন। গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিক আহমেদ আনুষ্ঠানিকভাবে তার হাতে এই নিয়োগপত্র তুলে দেন।

​টেলিভিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, নবনিযুক্ত এই সাংবাদিক ফেনী জেলাসহ পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম, মিরসরাই, সীতাকুণ্ড এবং রামগড় অঞ্চলের দায়িত্ব পালন করবেন।

​সিদ্দিক আল-মামুন দীর্ঘ সময় ধরে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কাজ করছেন। বর্তমানে তিনি দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি টাইমস অব বাংলাদেশের (The Daily Times of Bangladesh) ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মাঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি সম্পাদকের দায়িত্বও পালন করছেন; স্থানীয় সাপ্তাহিক ‘ফেনীর প্রত্যয়’ এবং দৈনিক ‘আলোকিত গণমাধ্যম’ তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে। এছাড়া সাংবাদিকদের পেশাজীবী সংগঠন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতির দায়িত্বও রয়েছে।

​নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করে তিনি কর্ম এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। পেশাগত দায়িত্ব পালনে তথ্যভিত্তিক, নিরপেক্ষ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ